ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

২৪ ঘণ্টায় ৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় ১৮ জন ও বাকিরা অন্যান্য বিভাগে চিকিৎসাধীন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩ জনে। তাদের মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি ৪৬টি হাসপাতালে ১২৬ জন ও অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৬৭ জন রোগী ভর্তি রয়েছেন।


শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, চলতি বছর জানুয়ারি থেকে আজ (১১ ডিসেম্বর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৭ হাজার ৯২৮ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ২৭ হাজার ৬৩৪ জন।


এছাড়া চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০১ জন মারা গেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑